# Tags

খাগড়াছড়ির চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করলেন বিজিবি সেক্টর কমান্ডার

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়িতে চলমান নানা ঘটনা ও সহিংসতার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

সোমবার বিকেলে জেলা সদরের স্বনির্ভর এলাকায় সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার বলেন, আমরা এখানে পাহাড়ি বাঙালি কোন ভেদাভেদ নেই আমরা সকলে মিলে সকলের জন্য কাজ করছি। যারা সন্ত্রাসী কর্মকান্ড ঘটাচ্ছে তাদের কোন ছাড় দেওয়া যাবে না।

শহরে সেনাবাহিনী, পুলিশ-আনসারের পাশাপাশি আমাদের বিজিবি সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করছে। আমাদের ১০ প্লাটুন শহরের বিভিন্ন জায়গায় দিনে ও রাতে সার্বক্ষণিক টহল পরিচালনা দিয়ে যাচ্ছে।

এ সময় ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন, ৩২ বিজিবির সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, সেক্টর সদর দপ্তরের সহকারী পরিচালক মো. ইউনুস আলী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।